সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিস্ফোরণের পর লেবাননের আকাশে লিফলেট ছুড়ল ইসরায়েল, যা লেখা ছিল

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০২৬১ মিনিট পড়া
বিস্ফোরণের পর লেবাননের আকাশে লিফলেট ছুড়ল ইসরায়েল, যা লেখা ছিল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের রাজধানী বৈরুতের আকাশে একাধিক বিস্ফোরণের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে লিফলেট ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, স্বল্প সময়ের ব্যবধানে আকাশে ৪টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এরপর আকাশ থেকে বিপুল পরিমাণ লিফলেট ভেসে পড়তে দেখা যায়।
লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো পশ্চিম বৈরুতের ভার্দুন, হামরা ও আইন আল-ম্রেইসেহ এলাকায় খুব নিচু দিয়ে উড়ে এসে এসব লিফলেট ফেলে।

লিফলেটগুলোতে লেবাননের জনগণের উদ্দেশে লেখা ছিল, ‘হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, যা ইরানের ঢাল।’ অন্য একটিতে বলা হয়, ‘লেবাননের সিদ্ধান্ত তোমাদের—অন্য কারো নয়।

’
এ ছাড়া লিফলেটে একটি কিউআর কোড যুক্ত ছিল। সেখানে উল্লেখ করা হয়, ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট ‘ইউনিট-৫০৪’ লেবানন ও তার জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।