সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিশ্বে সন্ত্রাসবাদের রুখে দিতে দিল্লি এবং ইসরায়েল ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনায় সৃষ্ট উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ও ইরানের বিরুদ্ধে অত্যন্ত সক্রিয় প্রবল আঞ্চলিক শত্রু রাষ্ট্র। গত বছরের জুনে ইরান ও ইসরায়েল ১২ দিনের এক ধ্বংসাত্মক যুদ্ধে জড়িয়েছিল।উভয় দেশই এই সফরকে সম্পর্ক গভীর করার একটি সুযোগ হিসেবে দেখছে।

মোদীর এবারের সফরে তারা প্রতিরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল তাদের সামরিক রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে।

সফরের দ্বিতীয় দিনে মোদী বলেন, ভারত এবং ইসরায়েল স্পষ্টভাবে সম্মত হয়েছে, বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। যেকোনো রূপেই হোক কাঁধে কাঁধ মিলিয়ে তারা এর বিরোধিতা করব। ভবিষ্যতেও সর্বদা এর বিরোধিতা করবো।মানবতাকে কখনও সংঘাতের শিকার হতে দেওয়া উচিত নয়।

মোদীর সফরের আগে ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা বলেছেন, মোদীর এ সফর বিভিন্ন ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার পথ প্রশস্ত করবে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য উন্নতি দ্বারপ্রান্তে আছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এদিকে মধ্যপ্রাচ্যের ইরান উপকূলে বড় ধরনের নৌ শক্তির সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে চলমান বিরোধ সমাধানের লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এই আলোচনা কোনো চুক্তিতে না গড়ালে ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন