সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার জিতলেন গাম্বিয়ার আবদোলি জোবে

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার জিতলেন গাম্বিয়ার আবদোলি জোবে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী আবদোলি জোবে ২০২৬ সালের ‘ওয়ার্ল্ডস বেস্ট মিনিস্টার অ্যাওয়ার্ড’ বা বিশ্বের সেরা মন্ত্রীর পুরস্কার জিতেছেন। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার হাতে এই সম্মাননা তুলে দেন।

জোবেকে সারা বিশ্বের ১০ জন প্রভাবশালী মন্ত্রীর মধ্য থেকে সেরা নির্বাচিত করা হয়। নতুন প্রযুক্তি ব্যবহার করে জনসেবা এবং পর্যটন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় তিনি এই স্বীকৃতি পেয়েছেন। তার নেতৃত্বে গাম্বিয়া পর্যটন খাতে ব্যাপক উন্নতি করেছে। তিনি হোটেলের জন্য জমি বরাদ্দ সহজ করা এবং পর্যটনবান্ধব নানা নীতিমালা তৈরি করেছেন।

পুরস্কার গ্রহণের পর আবদোলি জোবে বলেন, পর্যটন উন্নয়নে দুবাইয়ের অভিজ্ঞতা তাদের জন্য বড় অনুপ্রেরণা। এই পুরস্কারের ফলে গাম্বিয়া আন্তর্জাতিকভাবে আরও পরিচিতি পাবে এবং সেখানে পর্যটকের সংখ্যা বাড়বে বলে তিনি আশা করেন।

সরকারি স্বচ্ছতা, উদ্ভাবন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দেশের জনগণের কল্যাণে নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর ভিত্তি করে দেওয়া হয় এ পুরস্কার।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন