সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিলুপ্ত হচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এসটিসি, সৌদির ঘোষণা

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
বিলুপ্ত হচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এসটিসি, সৌদির ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি বিলুপ্ত করার বিষয়ে একমত হয়েছেন সংগঠনটির সদস্যরা।

আজ শুক্রবার সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। ইখবারিয়া টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও অস্থিরতা নিরসনে রিয়াদে আয়োজিত এক শান্তি আলোচনায় অংশ নিয়েছিলেন এসটিসি সদস্যরা। সেখানেই তারা নিজেদের সংগঠন বিলুপ্ত করার এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি নেতা এইদারুস আল-জুবাইদি বর্তমানে ইয়েমেনে নেই। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রিয়াদে চলমান এই গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি অংশ নেননি। এসটিসির পক্ষ থেকে এই খবরের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মিডল ইস্ট আই এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে সংগঠনটির পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে ইয়েমেনে সরকারের সাথে এসটিসির সংঘাত দেশটিতে চরম অস্থিতিশীলতা তৈরি করেছিল।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন