সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিয়ে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ৪ জনের

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
বিয়ে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় প্রাণ গেল বর-কনেসহ ৪ জনের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মিসরের মিনিয়া প্রদেশে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ৪ জন নিহত হয়েছেন। খবর গালফ নিউজের।

মিনিয়ার উত্তরে বেনি মাজর জেলার একটি সড়কে গত রবিবার দুর্ঘটনাটি ঘটে। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বর-কনে, কনের বোন ও আরো একজনকে নিয়ে গাড়িটি তাদের নতুন বাড়ির দিকে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই কনে ও তার বোনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বর ও চালককে, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে বরও মারা যান। রাতেই তাদের বিয়ে উদযাপনের কথা ছিল।

ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে গোটা দেশ শোকাহত।

সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায় কনের বাবা কান্নায় ভেঙে পড়েছেন, স্মৃতি আঁকড়ে ধরে বলছেন, ‘আমি তোমার জন্য আনন্দ করার সুযোগটুকুও পেলাম না, আমার মেয়ে… আমার আদরের সন্তান।’
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন তদন্ত কমিটি।