সদ্য প্রকাশিত
গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ
চাঁপাইনবাবগঞ্জ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের উপজেলার রহনপুর পৌর এলাকার একটি বাড়িতে প্রেমের স্বীকৃতি (বিয়ের) দাবিতে অবস্থান নিয়েছে এক তরুণী। সোমবার সকালে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের নুনগোলা মাস্টারপাড়ার মৃত ফটিক আলীর ছেলে প্রেমিক ফরহাদ রেজা মিলনের বাড়িতে অবস্থান নেয় সিরাজগঞ্জের ইটালি গ্রামের এক তরুণী।

এ সময় সে বিয়ের দাবিতে অনশন করলে মিলনের ভাই মেহেদী ও তার স্ত্রী, মিলনের মা সহ অন্যরা তাকে মারধর করে গুরুতর জখম করে। ওই তরুণী জানায়, প্রেমিক মিলন তাকে বিয়ের প্রলোভন দেখিয়া প্রায় ১ বছর থেকে শারিরীক সম্পর্ক করে আসছে। তার অজান্তে মিলন তাদের অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও মোবাইল ফোনে ধারন করে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই আবুল হাসেম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। চিকিৎসা শেষে ওই তরুণী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।