সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

বিমানবন্দরে বিদেশি স্ত্রীকে ফেলে উধাও দেশি স্বামী!

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৭২ মিনিট পড়া
বিমানবন্দরে বিদেশি স্ত্রীকে ফেলে উধাও দেশি স্বামী!

সিল্কসিটিনিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এক মাস আগে স্বামীর সঙ্গে তিনি বাংলাদেশে এসেছিলেন। তাঁর শ্বশুরবাড়ি ফরিদপুরে। গত শুক্রবার রাতে স্বামীর সঙ্গে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে স্বামী তাঁকে ফেলে পাসপোর্টসহ অন্য কাগজপত্র নিয়ে উধাও হয়ে যান বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মালয়েশীয় নারীর নাম নূর সোহায়া (৪৬)। তিনি মালয় ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বলতে পারেন না। একজন দোভাষীর মাধ্যমে তাঁর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে পাঁচ বছর আগে ফরিদপুরের মো. বাবলু নামের মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য ফরিদপুর থেকে বাসে করে তাঁরা শুক্রবার চট্টগ্রামে আসেন।

ওসি বলেন, গত শুক্রবার রাত দেড়টার দিকে বিমানবন্দরে কাঁদছিলেন ওই নারী। এ সময় অভিবাসন পুলিশ তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু ভাষার সমস্যা হওয়ায় পরে তাঁকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তিনি বলেন, বিষয়টি নিয়ে মালয়েশিয়া দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে। এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ওই নারী বিমানবন্দরে এসেছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গতকাল রোববার মালয়েশীয় নারীকে একজন ভুক্তভোগী হিসেবে চট্টগ্রাম আদালতে হাজির করে পুলিশ। চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজ তাঁকে হাটহাজারীর ফরহাদাবাদে নিরাপদ হেফাজতি কেন্দ্রে (সেফ হোম) পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে কেন, কীভাবে তিনি বাংলাদেশে এলেন এবং বাবলুকে খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেন।

 

সূত্র: প্রথম আলো