সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

‘বিভাজন সূত্র’ দিয়ে শরণার্থীদের ভাগ করলেন ‘বিভক্তির প্রেসিডেন্ট’

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
‘বিভাজন সূত্র’ দিয়ে শরণার্থীদের ভাগ করলেন ‘বিভক্তির প্রেসিডেন্ট’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিজ দেশের নাগরিকদের যেমন করে শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ পরিচয়ে বিভাজিত করেছেন, তেমন করেই যুদ্ধবাস্তবতায় বিপন্ন মানুষদেরও খণ্ড-বিচ্ছিন্ন করার প্রচেষ্টা নিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাগ করলেন ধর্মের পরিচয়ে।

 
শুক্রবার তার প্রশাসনের শরণার্থী সীমিতকরণ কর্মসূচির অংশ হিসেবে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন নবনির্বাচিত এই রিপাবলিকান প্রেসিডেন্ট। এই আদেশে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের ক্ষেত্রে মুসলিম প্রধান দেশগুলোর মুসলিমদের বদলে খ্রিস্টান ও সংখ্যালঘুদের প্রাধান্য দেওয়ার কথা বলা হয়। এভাবেই, যেন শরণার্থীদের বিভাজন-সূত্র প্রকাশ করলেন ‘বিভক্তির প্রেসিডেন্ট’!

 
শুক্রবার এক নির্বাহী আদেশে তিন মাসের জন্য ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে স্থগিতাদেশ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি শরণার্থী কর্মসূচি চার মাসের জন্য স্থগিত করেন তিনি। তবে সব শরণার্থীর বেলায়, কর্মসূচি স্থগিতের মেয়াদ নির্দিষ্ট ৪ মাস হলেও সিরিয়ার ক্ষেত্রে এই মেয়াদ অনির্দিষ্টকালের।

 
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ওই নির্বাহী আদেশে সিরীয় শরণার্থীদের নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকাল বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যতোদিন পর্যন্ত তাদের প্রবেশাধিকার জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হবে, ততোদিন পর্যন্ত তারা নিষিদ্ধ থাকবেন। ?

 
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আশ্রয়ের ক্ষেত্রে মুসলিম প্রধান দেশগুলোর মুসলিমদের বদলে খ্রিস্টান ও সংখ্যালঘুদের প্রাধান্য দেওয়ারও আদেশ দিয়েছেন ট্রাম্প। ভক্সনিউজ জানিয়েছে, যাদেরকে এরইমধ্যে শরণার্থী হিসেবে গ্রহণ করা হয়েছে তারা যেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি না হয়ে ওঠে তা নিশ্চিতে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলা হয়েছে।

 
নির্বাহী আদেশে স্বাক্ষর  করার দিনেই, শুক্রবার ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, সিরিয়ায় খ্রিস্টানদের সঙ্গে ভয়াবহ আচরণ করা হয়। তিনি বলেন, ‘আগের প্রশাসনগুলোর সময় দেখা গেছে, যদি তুমি মুসলিম হও তবে আসতে পারতে আর যদি খ্রিস্টান হও তাহলে তা প্রায় অসম্ভব ছিল। আমার কাছে এটা খুব অন্যায় বলে মনে হত। আর সেকারণে আমরা তাদেরকে সহায়তা করতে যাচ্ছি।’

 
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আভাস দিয়েছে, এবারের অর্থবছরে যুক্তরাষ্ট্র যতসংখ্যক শরণার্থীকে গ্রহণ করার পরিকল্পনা করেছিল তা ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে অর্ধেকের চেয়েও বেশি কমে ৫০ হাজারে নেমে আসবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ অর্থবছরে ১ লাখ ১০ হাজার শরণার্থী গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। গত অর্থবছরে ৮৪,৯৯৫ জন শরণার্থীকে গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র। এরমধ্যে সিরীয় শরণার্থীর সংখ্যা ১২,৫৮৭।

সূত্র: বাংলা ট্রিবিউন