সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
খেলা

বিপিএলেও ব্রাভোর ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’!

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বিপিএলেও ব্রাভোর ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’!

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

টি-টোয়েন্টি ক্রিকেট আর বিনোদন; বর্তমান ক্রীড়াবিশ্বে দুইটাই যেন হাঁটছে হাতে হাত ধরে। আর আমুদে মেজাজের ক্যারিবিয়ান ক্রিকেটাররা অন্য সবার চেয়ে এগিয়ে আছেন দুটি দিক দিয়েই। আগ্রাসী-আক্রমণাত্মক ক্রিকেট আর দর্শকদের বিনোদন দেওয়ার ক্ষেত্রে তাঁদের জুড়ি মেলা ভার। প্রায় সবগুলো ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দেখা গেছে একই চিত্র। বিদেশি তারকাদের মধ্যে পুরো টুর্নামেন্টজুড়ে নজর কেড়েছেন গেইল-ব্রাভো-ড্যারেন স্যামিরা। ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন হওয়ায় বিপিএলের এবারের আসরের পর্দাও নামল ব্রাভোর সেই বিখ্যাত ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ গান দিয়ে।

 

এ বছরের শুরুতে ক্রিকেট বিশ্বে শোরগোল তুলেছিল ব্রাভোর সেই গান। গত এপ্রিলে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে গানটির সার্থকতাও প্রমাণ করেছিলেন উইন্ডিজ ক্রিকেটাররা। সেই গান গেয়েই উদযাপন করেছিলেন শিরোপা জয়। এর পর থেকে যেন ব্রাভোর ‘ট্রেডমার্কে’ই পরিণত হয়েছে ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ গানটি। এবারের বিপিএলেও প্রায়ই ব্রাভোকে নেচে উঠতে দেখা গেছে সেই গানের তালে। আর ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে সত্যিই চ্যাম্পিয়ন হয়ে ওঠার পর গানটা দর্শকদের শুনিয়ে দেওয়ার সুযোগটাও হাতছাড়া করেননি ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার।

 

৫৬ রানের দারুণ জয় দিয়ে শিরোপাজয়ের পরপরই ব্রাভো উঠে গিয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মঞ্চে। হাতে মাইক্রোফোন নিয়ে কিছুক্ষণ গেয়ে দিয়েছেন ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ গানটি। সঙ্গে যে তাঁর নাচটাও ছিল, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

 

শুধু নিজেই না, সতীর্থদেরও নিজের গানের তালে তালে নাচিয়েছেন ব্রাভো। শিরোপাজয়ের উল্লাসে সেই গানের কলিগুলো যে আরো অনেকবারই উচ্চারিত হবে, তা সহজেই অনুমান করা যায়। ব্রাভো-সাকিবরা তো এখন সত্যিই চ্যাম্পিয়ন!

সূত্র: এনটিভি