ভ্রাম্যমান প্রতিনিধি:
সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের সীকৃতি হিসাবে পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদকে ভুষিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। টি এম মোজাহিদুল ইসলাম গত ২৪ শে জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।
টি এম মোজাহিদুল ইসলাম এর নেতৃত্বে সদর মডেল থানাধীন শংকরবাটী তেনু মন্ডল পাড়া এলাকার সেনাবাহিনীর কর্তব্যরত সার্জেন্ট শাহিন কাদের এর মালিকানাধীন বসত বাড়ী হতে বিপুল পরিমান আগ্নেঅস্ত্র উদ্ধার করে আলোচনায় আসেন। এছাড়াও তাঁর নেতৃত্বে মাদক,চোরাচালান,সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বাহিনীটি কাজ করে যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার হিসাবে যোগদানের পর তিনি শিক্ষার্থীদের রাত আটটার পরে বিনা প্রয়োজনে বাইরে নিষিদ্ধ ঘোষনা করেও ব্যাপক প্রশংশিত হন। এছাড়া জেলায় কমিউনিটি পুলিশ ফোরামের কার্যক্রমের মাধ্যমে প্রতিটি মানুষের মাঝে সেবা নিশ্চিত কাজ করায় তাঁকে এবারের পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদকে ভুষিত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহ/২০১৭ অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেবেন। টি এম মোজাহিদুল ইসলাম ১৯৭৫ সালে গাজীপুর জেলার জয়দেবপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০-তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশের সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকুরীকালীন সকল ক্ষেত্রেই তিনি অত্যন্ত দক্ষতা, সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ২০০৬-০৭ সালে আইভরিকোষ্ট এবং ২০১০-১১ সালে পূর্বতিমূরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও সুনাম অর্জন করেছেন। পদকে ভুষিত হওয়ায় তিনি জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরণের অপকর্ম রোধে আরও গতিশীল হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
স/শ









