সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিপর্যস্ত ভারতের বিমানপরিবহণ খাত

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
বিপর্যস্ত ভারতের বিমানপরিবহণ খাত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

একের পর এক বোমা হামলার হুমকি এসেছে ভারতীয় বিমান পরিষেবায়। সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, গত সপ্তাহ থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে প্রায় ৯০টির মতো বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে দেশটি।

ধারাবাহিকভাবে এই বোমা হুমকির জেরে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বিমান পরিবহণ খাত।

এনডিটিভির প্রকাশিত খবর অনুযায়ী, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ১১টি ফ্লাইটে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। এয়ারলাইন্সগুলোর পাওয়া এমন হুমকির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, একের পর এক বোমার হুমকিতে ভারতীয় আকাশপথে নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য তৈরি করেছে। উদ্বেগ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে।

পাশাপাশি উদ্বিগ্ন এয়ারলাইন্সগুলো, এমনকি দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ও।

 

সূত্র: যুগান্তর