সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

বিনা অভিজ্ঞতায় একাধিক পদে প্রাণ গ্রুপে নিয়োগ

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বিনা অভিজ্ঞতায় একাধিক পদে প্রাণ গ্রুপে নিয়োগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘অ্যাসিস্টেন্ট প্রোডাক্ট ম্যানেজার (এপিএম)’ পদে ১০ জন ও ‘অ্যাসিস্টেন্ট টিএসএম (এটিএসএম)’ পদে ২৫ জনসহ মোট ৩৫ জন পুরুষ প্রার্থীকে এই নিয়োগ দেওয়া হবে।

 

অ্যাসিস্টেন্ট প্রোডাক্ট ম্যানেজার (এপিএম)

সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ বিবিএ ও এমবিএ পাস হতে হবে। পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষমাণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি ২.৫ বা তার চেয়ে কম সিজিপিএ পাওয়া প্রার্থীরা পদটির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। এ ছাড়া প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার ও মোটরবাইক চালনার মানসিকতাসম্পন্ন হতে হবে।

 

অ্যাসিস্টেন্ট টিএসএম

এমবিএ, এমবিএস, এমকম, এমএসসি বা অর্থনীতিতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতকোত্তর পরীক্ষায় অংশগ্রহণ করা বা ফলাফলের জন্য অপেক্ষমাণ প্রার্থীদের জন্যও আবেদনের সুযোগ থাকছে। পাশাপাশি প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে। এ ছাড়া যোগাযোগ ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হওয়ার পাশাপাশি মোটরবাইক চালনায় পারদর্শী ও সম্মতি থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ছবিসহ বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ৩০ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম