সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিনামূল্যে খাবার পাবে ইন্দোনেশিয়ার ৮ কোটি স্কুলশিক্ষার্থী

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
বিনামূল্যে খাবার পাবে ইন্দোনেশিয়ার ৮ কোটি স্কুলশিক্ষার্থী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ার বিনামূল্যে স্কুলে খাবার বিতরণ কর্মসূচি এপ্রিলের মধ্যে আট কোটি উপকারভোগীর কাছে পৌঁছবে বলে আশা করা হচ্ছেল। তবে লক্ষ্যমাত্রার তুলনায় এটি আরো পিছিয়ে পড়ছে বলে সোমবার খাদ্য খাত তদারকির দায়িত্বে থাকা জ্যেষ্ঠ মন্ত্রী জানিয়েছেন।

সরকারি সংস্থাগুলোর সঙ্গে ২০২৬ সালের খাদ্য মজুদ নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, জানুয়ারির শুরুর দিকেই কর্মসূচিটি প্রায় সাড়ে পাঁচ কোটি উপকারভোগীর কাছে পৌঁছনোর কথা।

২০২৪ সালে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোর প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই প্রকল্প—যার লক্ষ্য ছিল প্রায় সাড়ে আট কোটি স্কুলশিক্ষার্থী ও গর্ভবতী নারীর কাছে খাবার পৌঁছে দেওয়া।

তবে উচ্চ ব্যয় এবং ক্রমবর্ধমান খাদ্য নিরাপত্তা উদ্বেগের কারণে এটি বিতর্কিত হয়ে উঠেছে।
জানুয়ারিতে শুরু হওয়ার পর থেকে সারা দেশে ১১ হাজারের বেশি শিশু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে কর্মসূচিটি তদারককারী সংস্থার তথ্য জানিয়েছে।

প্রাবোও শুরুতে ২০২৫ সালের শেষ নাগাদ পুরো কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য স্থির করেছিলেন। তবে রান্নাঘরের ঘাটতির কারণে অক্টোবর মাসে লক্ষ্যমাত্রা কমিয়ে প্রায় সাত কোটিতে আনা হয়।

জুলকিফলি কেন আবারও লক্ষ্যমাত্রা কমানো হয়েছে, সে বিষয়ে কিছু ব্যাখ্যা দেননি।

মূল লক্ষ্যমাত্রা অনুযায়ী এ বছর কর্মসূচির জন্য ১৭১ ট্রিলিয়ন রুপিয়াহ (১০.১৯ বিলিয়ন ডলার) বরাদ্দ রেখেছে ইন্দোনেশিয়া এবং ২০২৬ সালের জন্য এই বরাদ্দ দ্বিগুণ করে ৩৩৫ ট্রিলিয়ন রুপিয়াহ নির্ধারণ করা হয়েছে।