চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পত্রিকার জেলা ও উপজেলার প্রবীণ সাংবাদিকদের অবহিত করা হয়নি।
এবং বাধ্যবাধতার কারণে অনুষ্ঠানে প্রধান ফটকে প্রবেশে কার্ড না পাওয়ায় অনুষ্ঠানে যোগ দেয়া তাদের পক্ষে সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।

সূত্রমতে জানা যায়, বুধবার সকালে উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ কানসাট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,স্থানীয় সাংসদ গোলাম রাব্বানী, সমাজ কল্যাণ সচিব জিল্লার রহমান, শিক্ষা সচিব সোহরাব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা।
অনুষ্ঠান সম্পর্কে জেলা ও উপজেলার প্রবীনসংবাদিক দৈনিক ইত্তেফাকের জেলা ও উপজেলা প্রতিনিধিসহ দৈনিক যুগান্তর, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক ইনকিলাব, দৈনিক সংবাদ, দৈনিক খোলা কাগজসহ আরো কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের অবহিত করা হয়নি।
এছাড়া অনুষ্ঠানে ভিআইপি কার্ড ছাড়া প্রবেশে নিষিদ্ধ ছিল এবং ভিআইপি কার্ড না পাওয়ায় তারা অনুষ্ঠানে যোগদান করতে পারেননি। উদযাপন কমিটির পক্ষ থেকে আতিকুর রহমান ডিউক চৌধুরীকে সাংবাদিকদের জন্য ভিআইপি কার্ড বরাদ্দের দায়িত্ব দেয়া হয়।
কিন্তু আতিকুর রহমান ডিউক চৌধুরী স্থানীয় হাতেগুনা কয়েকজন সাংবাদিককে ভিআইপি কার্ড দেয়া হয়। বাকীগুলোকে কার্ড দেয়ার অজুহাতে চরম হয়রানী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আতিকুর রহমান চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
স/তা









