সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিদেশি ক্রুসহ দুটি তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
বিদেশি ক্রুসহ দুটি তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পারস্য উপসাগরে দুটি তেল ট্যাঙ্কার জব্দ করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তথা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা। তেল চুরির অভিযোগে বিদেশি ক্রুসহ নৌযান দুটি আটক করেন তারা। খবর আল আরাবিয়ার।

তসনিম নিউজ এজেন্সি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদন জানায়, ট্যাঙ্কারগুলোতে কোন দেশের পতাকা ছিল বা ক্রুদের জাতীয়তা কী, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে দেশটির কঠোর পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নৌ-বহর পাঠালে যে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়, তার মধ্যেই এই আটকের ঘটনা ঘটল।

উপসাগরের ইরানের ফারসি দ্বীপের কাছ থেকে জাহাজ দুটি জব্দ করা হয়। নৌযান দুটিতে ১০ লাখ লিটারেরও বেশি পাচার করা জ্বালানি তেল পাওয়া গেছে এবং মোট ১৫ বিদেশি ক্রুকে বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাঙ্কারগুলো ‘কয়েক মাস ধরে পাচারকাজে লিপ্ত ছিল’ এবং আইআরজিসির নৌবাহিনীর নজরদারি ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে সেগুলো শনাক্তের পর আটক করা হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ইরানে খুচরা বাজারে জ্বালানি তেলের দাম বিশ্বের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের হওয়ায় অন্য দেশে জ্বালানি পাচার করা সেখানে অত্যন্ত লাভজনক। এ কারণে বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ পথ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানি বাহিনী নিয়মিতভাবে বিভিন্ন ট্যাঙ্কারকে অনুসরণ করে। এভাবে সাম্প্রতিক মাসগুলোতে ঘটে যাওয়া একই ধরনের ধারাবাহিক ঘটনার মধ্যে এটি সর্বশেষ ঘটনা।