সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

বিদায় ওবামা, স্বাগতম ট্রাম্প

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭৪ মিনিট পড়া
বিদায় ওবামা, স্বাগতম ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শুভকামনা জানিয়ে সাংবাদিকদের বিদায় চিহ্ন দেখালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাজনীতির ইতিহাসের সাড়া জাগানো প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদ শেষ করার পর বহু আলোচনা আর বহু তর্ক বিতর্কের জন্ম নিয়ে বিদায় নিতে যাচ্ছেন ওবামা।

 

স্থানীয় সময় বুধবার সবশেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের শুভকামনা জানিয়ে বিদায় চিহ্ন দেখান তিনি। গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের অপরিহার্য ভূমিকার কথাও বলেছেন তিনি। বিদায়ী এই সংবাদ সম্মেলনে প্রায় এক ঘন্টা কথা বলেন ওবামা। এসময় হোয়াইট হাউজ প্রেস কর্পসকে ধন্যবাদ দেন তিনি।

 
মাঝে মধ্যে তাঁর কন্ঠ হতাশাজনক শোনালেও প্রেসিডেন্ট ওবামা বলেন, হোয়াইট হাউজে সাংবাদিকরা থাকায় তাঁর কাজকর্ম আরো সুনিপুনভাবে করাটা সহজ হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমেরিকার আপনাদেরকে দরকার। মার্কিন গণতন্ত্র রক্ষায় আপনাদেরকে দরকার’।

 
প্রেসিডেন্ট হিসেবে শেষ সংবাদ সম্মেলনে মার্কিন-রাশিয়া সম্পর্ক, ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াসহ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন ওবামা। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন পরামর্শ। তবে ওবামার শেষ সংবাদ সম্মেলনে সব ছাপিয়ে সমালোচনা তীর ছিল চেলসি ম্যানিংয়ের সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্তকে ঘিরে।

 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করেছিলেন বারাক ওবামা। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথম মেয়াদে ক্ষমতায় আসেন। এর পর ২০১২ সালে দ্বিতীয় দফায়ও বিজয়ী হন। শুরু থেকেই বিভিন্ন বিরোধিতা ও সমালোচনার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে।

 
২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে ওবামার শেষ সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নই ছুড়ে দেওয়া হয়েছে বিদায়ী প্রেসিডেন্টের প্রতি।

 

সংবাদ সম্মেলনে চেলসি ম্যানিং মুক্তির বিষয়ে তীব্র সমালোচনা :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দুই দফায় দায়িত্ব পালনের মাত্র দুই দিন আগে শেষ সংবাদ সম্মেলন করে ফেললেন বারাক ওবামা। ফলে সংবাদ সম্মেলনটি নিয়ে বিশ্বের আগ্রহ ছিল। প্রেসিডেন্ট হিসেবে শেষ সংবাদ সম্মেলনে মার্কিন-রাশিয়া সম্পর্ক, ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াসহ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপদেশ বানিও। তবে ওবামার শেষ সংবাদ সম্মেলনে সব ছাপিয়ে সমালোচনা তীর ছিল চেলসি ম্যানিংয়ের সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্তকে ঘিরে।

 
২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে ওবামার শেষ সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নই ছুড়ে দেওয়া হয়েছে বিদায়ী প্রেসিডেন্টের প্রতি।

 
যুক্তরাষ্ট্রের বহু দিনের পুরনো শত্রু রাশিয়া সম্পর্কে সংবাদ সম্মেলনে ওবামা বলেছেন, দেশটির সঙ্গে সম্পর্ক খানিকটা স্নায়ু যুদ্ধের মতো রূপ নিয়েছে। তিনি বলেন, ‘ভ্লাদিমির পুতিন আবারও রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর স্নায়ু যুদ্ধের সময়কার সেই প্রতিপক্ষ মনোভাবের একটা পুরনো আঁচ যেন পাওয়া যাচ্ছে। এতে করে দু’পক্ষের সম্পর্কে স্থিতিশীলতা আনা কঠিন হয়ে পড়েছে। ’

 
ফিলিস্তিন-ইসরায়েল প্রশ্নে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ভিত্তিতে শান্তি প্রক্রিয়া সম্পর্কে ওবামা বলেছেন, উভয় পক্ষই শান্তি প্রতিষ্ঠার মূল্যবান সুযোগ হারাচ্ছে।

 
সংবাদ সম্মেলনে বেশ কিছু সমালোচনার জবাব দিতে হয়েছে বারাক ওবামাকে। তবে সবচেয়ে বেশি সমালোচনা ছিল চেলসি ম্যানিংয়ের মুক্তি নিয়ে। গোপন সরকারি নথিপত্র ফাঁস করে দেওয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত সেনা চেলসি ম্যানিং এর বাদবাকি সাজা মওকুফ করে দেওয়ার পর তার কড়া সমালোচনা করছে রিপাবলিকানরা। তবে সংবাদ মাধ্যমে ওবামা বলেছেন, ‘চেলসি ম্যানিংকে বিচারের আওতায় আনা হয়েছে। তিনি (চেলসি) নিজের অপরাধের দায়িত্বও নিয়েছেন। ’

 
৩৫ বছরের সাজা চেলসির অপরাধের তুলনায় অনেক বেশি মন্তব্য করে ওবামা বলেন, ‘সাজা মওকুফ করে দেওয়ার ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ’ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব হস্তান্তরের আগ মুহূর্তে তিনি ডোনাল্ড ট্রাম্পকে কিছু উপদেশ বানিও দিয়ে গেছেন।

 
শেষ সংবাদসম্মেলনে উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে কিছু উপদেশও দিয়েছেন ওবামা। তিনি বলেন, ‘আপনি যদি শুধু তাদের কথাই শোনেন যারা আপনার সব কথায় সায় দেয়, আপনি যদি এমন একটি পদ্ধতি তৈরি করেন যেখানে প্রশ্ন করার কোনও সুযোগ নেই, তাহলে বুঝতে হবে আপনি ভুল করতে শুরু করেছেন।

 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করেছিলেন বারাক ওবামা। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথম মেয়াদে ক্ষমতায় আসেন। এর পর ২০১২ সালে দ্বিতীয় দফায়ও বিজয়ী হন। শুরু থেকেই বিভিন্ন বিরোধিতা ও সমালোচনার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে।