সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার পরিকল্পনা নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার পরিকল্পনা নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়— বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা আছে কি না? জবাবে আব্বাস আরাঘচি বলেন, ‘ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ফাঁসি দেওয়ার প্রশ্নই ওঠে না।

’
আরাঘচি জানান, তার সরকারের কাছে এখন পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, ‘তিন দিনের সন্ত্রাসীবিরোধী অভিযানের পর, পরিস্থিতি এখন শান্ত। এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে এই মন্তব্য করলেন যার কিছু আগে ট্রাম্প দাবি করেছেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা এবং মৃত্যুদণ্ড দেওয়া বন্ধ হয়েছে বলে তিনি আশ্বস্ত হয়েছেন।

ইরানের খুবই গুরুত্বপূর্ণ সূত্রের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, ইরানের সংকট কোনদিকে যায় সেদিকে নজর রাখবেন। যদিও ইরানে সামরিক হামলার সম্ভাবনাকে উড়িয়ে দেননি।
তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানিয়েছেন, সারা দেশের মানুষের মধ্যে একটি চাপা উদ্বেগ বিরাজ করছে। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের একটি মনস্তাত্ত্বিক চাপ মানুষের মধ্যে রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, স্থানীয় মুদ্রার মূল্য হ্রাস এবং জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের বিরুদ্ধে গত ডিসেম্বরে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। পরে তা দ্রুত ছড়িয়ে পরে যা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। বিরোধীরা যদিও হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করে।

সূত্র : আলজাজিরা।