সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
মতামত

‘বিএনপি সাপোর্ট না দিলে এই সরকার ১০ দিনও টিকবে না, গ্যারান্টি’

নিউজ ডেস্ক১৩ জুন ২০২৫১ মিনিট পড়া
‘বিএনপি সাপোর্ট না দিলে এই সরকার ১০ দিনও টিকবে না, গ্যারান্টি’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি সাপোর্ট না দিলে অন্তর্র্বতী সরকার ১০ দিনও টিকবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টকশোতে এ মন্তব্য করেন তিনি।

মাসুদ কামাল বলেন, বিএনপি সাপোর্ট দিয়েছিল বলেই এই সরকার এতদিন নির্বিঘ্নে টিকে থাকতে পেরেছে। আজকে যদি বিএনপি বলে, আমরা এই সরকারের সঙ্গে নাই, আমি এই সরকারকে অসহযোগিতা করবো-এই সরকার ১০ দিন টিকবে না আমি গ্যারান্টি দিলাম।

আজকের বৈঠক তারেক রহমানের পক্ষ থেকে চাওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, আজ ১০ মাস পর ড. ইউনূস নিজ আগ্রহে তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। ওনার সঙ্গে বৈঠক এটা কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে চাওয়া হয়নি। উনি (তারেক রহমান) বলেন নাই, আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। বরঞ্চ ড. ইউনূস এবং সরকারের পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করার কথা বলা হচ্ছে।

গত ১০ মাস রাজনৈতিক আঙ্গনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আচারণ পক্ষপাতদুষ্ট ছিল বলে মন্তব্য করেন এই সাংবাদিক। তিনি বলেন, ড. ইউনূস নিজে একটা পলিটিকাল পার্টি তৈরির ক্ষেত্রে একদম গডফাদারের ভূমিকা পালন করেছেন। এই এনসিপি উনি তৈরি করতে বলেছেন। উনি বলেছেন যে আমি তাদেরকে বললাম, তোমরা একটা পার্টি তৈরি করো, বলেন নাই?