জাতীয়

বিএনপি নেতার বাড়ির সামনে থেকে দুইটি বোমাসদৃশ বস্তু উদ্ধার

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামে বিএনপি নেতার বাড়ির সামনে থেকে দুইটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির পাশ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

আবুল হোসেন জানান, কে বা কারা রাতের আঁধারে তার বাড়ির পাশে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায়। সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনার সঙ্গে কারা জড়িত, কি কারণে রাখা হয়েছে এগুলো তদন্ত করা হচ্ছে।