সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বাহরাইনে হোটেলে ইরানের হামলা

নিউজ ডেস্ক৬ মার্চ ২০২৬১ মিনিট পড়া
বাহরাইনে হোটেলে ইরানের হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাহরাইনের হোটেল লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামায় একটি হোটেল এবং দুটি আবাসিক ভবন ইরান হামলা চালিয়েছে।

এক্সে প্রকাশিত এক পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘সর্বশেষ হামলায় কোনো প্রাণহানি হয়নি।

’ এই সপ্তাহের শুরুতে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনী মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে একটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।
ইরানের রাজধানী তেহরানের আকাশেও যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দ এবং সেই সঙ্গে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আলজাজিরার প্রতিনিধি।

সূত্র : বিবিসি