সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

বাণিজ্য মেলায় যাচ্ছেন? সাবধান

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
বাণিজ্য মেলায় যাচ্ছেন? সাবধান

সিল্কসিটিনিউজ ডেস্ক: চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। অনেকেই মেলায় যাবেন, যাচ্ছেন। তবে মেলায় যাওয়ার আগে কিছু বিষয়ে আপনার সাবধানতা দরকার বলে আমরা মনে করছি।

* বাণিজ্য মেলায় সবাই ‘বাণিজ্য’ করতে যায়। এই তালিকায় কিন্তু পকেটমার, ছিঁচকে চোরেরাও আছে। অতএব, নিজের ওয়ালেট, মানিব্যাগ প্রভৃতি সাবধানে রেখে পকেটমার, ছিঁচকে চোরদের ‘বাণিজ্য’ ঠেকিয়ে দিন।

* স্ত্রীসহ বাণিজ্য মেলায় গেলে আপনাকে হাঁটতে হবে, হাঁটতেই হবে… এতে আপনার পায়ে ব্যথা হতে পারে। এ জন্য মেলায় যাওয়ার আগেই পেইনকিলারের ব্যবস্থা করে রাখুন।

* বাণিজ্য মেলায় বউয়ের কেনাকাটায় লাগাম থাকবে না, এটা আপনাকে আগেভাগেই অনুধাবন করতে হবে। বউয়ের কেনাকাটার বাহার দেখে আপনার প্রেশার বেড়ে যেতে পারে। তাই সঙ্গে প্রেসার নামানোর ওষুধ রাখুন।

* বাণিজ্য মেলা অনেক টিভিতেই লাইভ সম্প্রচার করা হয়। বিশেষ করে তরুণীদের প্রতিই টিভি ক্যামেরার আগ্রহ থাকে বেশি। এ জন্য আপনি যখন মেলায় যাবেন, একটু সাজুগুজু করে যান। বলা যায় না, কোন টিভিতে আপনার চেহারা ভেসে উঠবে আর আপনি হয়তো কোনো নির্মাতা-পরিচালকের চোখে পড়ে যাবেন।

* বউকে নিয়ে মেলায় গেলে আপনাকে নিজের হাতের প্রতি সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ কী? কারণ হচ্ছে, আপনার বউ একের পর এক পণ্য কিনবেন এবং সেগুলোর ব্যাগ আপনার হাত দিয়েই বহন করতে হবে।

* বাণিজ্য মেলায় খাবারের দোকানগুলো যেন নব্য জমিদার। বাইরে যে খাবারের দাম ২০ টাকা, মেলার ভেতর সেটি কমপক্ষে ৪০ টাকা। তো, এই নব্য জমিদারদের এড়িয়ে চলাই ভালো; তাই না?

 

এনটিভি