সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২৬১ মিনিট পড়া
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে চীন। দেশটির দূতাবাস সতর্ক করে বলেছে, ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব ইসরায়েল ছাড়তে বা চীনে ফিরে যেতে হবে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার বরাতে জানা গেছে, ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের সরিয়ে নিতে নতুন করে একটি উদ্ধার অভিযান শুরু করছে বেইজিং। এ অভিযানে মিশর সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করা হবে বলে জানিয়েছে চীনা দূতাবাস।

দূতাবাসের মতে, ইসরায়েলের ওপর সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে হতাহতের সংখ্যা ও সম্পদের ক্ষতি বাড়ছে। অনেক ক্ষেত্রে নাগরিকরা সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় প্রাণহানির ঘটনা ঘটছে।

এছাড়া এখনো যারা ইসরায়েলে অবস্থান করছেন, তাদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে চীনা দূতাবাস।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন