সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বাঘের সংখ্যা বাড়াতে মালয়েশিয়ার রাজকীয় কর্মসূচি

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
বাঘের সংখ্যা বাড়াতে মালয়েশিয়ার রাজকীয় কর্মসূচি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে মালয়ান বাঘকে ফিরিয়ে আনতে এক অভাবনীয় উদ্যোগ নিয়েছেন পাহাং রাজ্যের ৩০ বছর বয়সী যুবরাজ তেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ। তার ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে প্রথম রাজকীয় বাঘ সংরক্ষণাগার, যা এখন এশিয়ার বন্যপ্রাণী সংরক্ষণে নতুন আশার আলো দেখাচ্ছে।

এক সময় মালয়েশিয়ার গভীর অরণ্যে প্রায় ৩,০০০ বাঘের অবাধ বিচরণ ছিল। কিন্তু বন উজাড় আর চোরাশিকারিদের থাবায় সেই সংখ্যা কমতে কমতে এখন মাত্র ১৫০-এ এসে ঠেকেছে।

মালয়েশিয়ার জাতীয় প্রতীক এই বাঘদের অস্তিত্ব যখন চরম হুমকির মুখে, তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন যুবরাজ তেংকু হাসানাল।
রয়েল টাইগার রিজার্ভ ও বিশাল কর্মযজ্ঞ ২০২৩ সালে যুবরাজ তামান নেগারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় ‘আল-সুলতান আবদুল্লাহ রয়েল টাইগার রিজার্ভ’ প্রতিষ্ঠা করেন। প্রায় ৫,৬৮,৫০০ হেক্টর (১.৪ মিলিয়ন একর) আয়তনের এই সংরক্ষিত বনাঞ্চল বাঘের বিচরণক্ষেত্রকে ৩০ শতাংশ বাড়িয়ে দিয়েছে।

আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ‘প্যানথেরা’-র বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিচ্ছিন্ন বনগুলোকে করিডোরের মাধ্যমে যুক্ত করার ফলে বাঘেরা এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে অবাধে চলাচল করতে পারছে।

এটি তাদের বংশবিস্তার ও জিনগত বৈচিত্র্য বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
প্রযুক্তি ও আদিবাসী জ্ঞানের মেলবন্ধন রিজার্ভটির নিরাপত্তায় বসানো হয়েছে ৩৪০টিরও বেশি অত্যাধুনিক ক্যামেরা ট্র্যাপ। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই অরণ্য রক্ষায় নিয়োগ দেওয়া হয়েছে ২৬ জন আদিবাসী ‘ওরাং আসলি’ রেঞ্জারকে। জঙ্গল সম্পর্কে তাঁদের অগাধ জ্ঞান চোরাশিকারিদের রুখে দিতে মূল ভূমিকা পালন করছে।

২০২৫ সালের তথ্যানুযায়ী, এই সংরক্ষিত এলাকাটি এখন সম্পূর্ণ ‘ফাঁদমুক্ত’।
আন্তর্জাতিক সমর্থন ও সাফল্যের ইঙ্গিত এই মহৎ উদ্যোগে শামিল হয়েছে বিশ্ব সম্প্রদায়ও। ২০২৪ ও ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে কয়েক মিলিয়ন ডলারের অনুদান পেয়েছে এই প্রকল্প। বাঘের পাশাপাশি সাত প্রজাতির বন্য বিড়াল এবং শত শত পাখি ও স্তন্যপায়ী প্রাণীর নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে এই ‘ক্যাটস্কেপ’।

সংরক্ষণ প্রচেষ্টার সুফলও মিলতে শুরু করেছে।

সম্প্রতি ক্যামেরা ট্র্যাপে একটি মা বাঘ ও তার দুটি ছানার ছবি ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে, সংরক্ষিত এলাকায় বাঘের এই প্রজনন একটি বড় সাফল্য এবং পরিবেশের ইতিবাচক পরিবর্তনের লক্ষণ।
সূত্র : সিএনএন