বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ৪০ বোতল ফেন্সিডিলসহ কাউছার হোসেন নামের এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত কাউসার হোসনে পটুয়াখালি জেলার মীরজাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের সৈয়দ ইব্রাহীম হোসেনের ছেলে।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বাসযোগে বাঘা সীমান্ত এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিল নিয়ে কাউসার হোসনে ঢাকায় যচ্ছিল। এ সময় উপপুলিশ পরিদর্শক মাইনুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা মাজার গেটে চলমান বাস থামিয়ে তল্লাশী করে ৪০ বোতল ফেন্সিডিসহ তাকে আটক করে। তবে পুলিশের টের পেয়ে তার বন্ধু শাহাদত হোসেন জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ বলেন, এ ঘটনায় দু’জনকে অভিযুক্ত করে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কাউসার হোসনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স/অ










