বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় আবারও প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা পুলিশকে সাথে নিয়ে পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, পদ্মা নদীতে অভিযানে জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় দেওয়া হয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ১২ অক্টোবর থেকে শনিবার পর্যন্ত প্রায় ৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এছাড়া প্রায় ৩০ লাখ টাকার জাল জব্দকৃত উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে। মাছগুলো বাঘা উপজেলার বিভিন্ন এতিমখানা ও কওমি মাদ্রাসায় দেওয়া হয়েছে। এরপরও কিছু অসাধু জেলেরা সরকারি নিষেধ অমান্য করে মাছ ধরছে।
স/অ










