সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

বাঘায় জুয়া খেলার অপরাধে আটক ৪

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বাঘায় জুয়া খেলার অপরাধে আটক ৪

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় জুয়া খেলার অপরাধে চার যুবককে আটক করেছে পুুলিশ। রোববার রাত ৮টার দিকে উপজেলার শাহদৌলা ডিগ্রী কলেজ মার্কেটের দোতলা তারা টাকা দিয়ে জুয়া (তাস) খেলছিল। এ সময় গোপন সংবাদের ভিক্তিতে বাঘা থানার পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো, উপজেলার চাকিপাড়া গ্রামের আবদুল জলিলের ছেলে জুতা-স্যান্ডেল ব্যাবসায়ী বাবুল ইসলাম, দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মাজদার রহামনের ছেলে জিল্লুর রহমান, মহদিপুর গ্রামের আরশাদ আলীর ছেলে আব্দুর সাত্তার ও ব্যংগাড়ী গ্রামের জমসেদ আলীর ছেলে উজ্জল হোসেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ সিল্কসিটি নিউজকে বলেন, শাহদৌলা ডিগ্রী কলেজ মার্কেটের দোতলায় তারা টাকার বিনিময়ে তাস (জুয়া) খেলছিল। এসময় সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

স/অ