
বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় গাছ থেকে পড়ে ১৬ দিন পর এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল ৬টার দিকে তার বাড়িতে মারা যান তিনি। এদিন সকাল ১১টায় জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে তাকে।
মারা যাওয়া ওই যুবকের নাম আনারুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারী বাড়ির পাশে কাঠালের পাতা কাটতে গাছে উঠেন। অবসাবধানতায় গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে এক সপ্তাহ আইসিইউ’তে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু তার অবস্থা কোন মতে ভাল হচ্ছিল না। এক পর্যায়ে তিনদিন আগে ডাক্তারের ছাড়পত্র নিয়ে তাকে বাড়িতে আনা হয়। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করা অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।
এ প্রসঙ্গে আনারুল ইসলামের বড় ভাই মনিরুল ইসলাম বলেন, আমরা গরীব তারপরও অনেক চেষ্টা করেও ভাইকে বাঁচাতে পারলাম না। ভাই তো চলে গেলেন, তিন্তু তার স্ত্রী ও তিনটি ছোট ছোট সন্তান নিয়ে কিভাবে চলবো এখন এই চিন্তায় পড়েছি।
এ বিষয়ে আড়ানী পেরসভার ৩ নম্বর ওয়ার্ডের হামিদকুড়া মহল্লার কাউন্সিলর আফতাব উদ্দিন প্রামানিক বলেন, আনারুল অত্যন্ত দরিদ্র মানুষ। গাছে থেকে পড়ে ১৫ দিন অসুস্থ্য থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।
জি/আর









