
বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় খড়ের গাদায় আগুন লেগে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকেলে বাঘা পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণ করেন।
জানা যায়, বাঘা পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামের আদম হোসেন, বাদশা আলী, ফয়সাল আহম্মেদ ও সুলতান মাহমুদ নামের ব্যাক্তি মিলে দীর্ঘদিন থেকে গো-খাদ্য খড়ের (আউড়ের) ব্যবসা করেন। কয়েক দিন আগে তারা ৬ লক্ষ টাকার খড় বিক্রির জন্য বাঘা কেন্দ্রীয় কবরস্থান মসজিদের পাশে গাদা করে রেখে ছিল। কিন্তু বুধবার (২০ এপ্রিল) এই আউড়ের গাদার পাশে কিছু শিশু ছেলেরা দিয়াশলাইয়ের বারদ দিয়ে পটকা তৈরি করে খেলা করছিল। পটকার সেই আগুন আউড়ের গাদায় লেগে যায়।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও অধিকাংশ খড়ই পুড়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

খড় ব্যবসায়ী আদম হোসেন ও বাদশা জানান, আমাদের আউড়ের গাদায় প্রায় এক লাখ আউড় ছিল। বর্তমান বাজার দর হিসেবে এর মূল প্রায় ৬ লাখ টাকা। আমারা ছোট ব্যবসায়ী । আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল।
এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ নমীর উদ্দিন বলেন, দিয়াশলাইয়ের বারদ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এ বিষয়ে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে।
এস/আই









