সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নাটোর

বাগাতিপাড়ায় অটোর ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় অটোর ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় অটো (ইজিবাইক) এর ধাক্কায় রুনা খাতুন (৬) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুরে নাটোরের পিটিআই-দয়ারামপুর সড়কে এ ঘটনা ঘটে।

 

রুনা উপজেলার হিজলী দীঘাপাড়ার দিনমুজুর আব্দুর রহিমের মেয়ে এবং ব্র্যাকের পল্লী কল্যাণ শিক্ষালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।

 
স্থানীয় সুত্রে জানা যায়, রুনা খাতুন বেলা ১১ টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নাটোরের পিটিআই-দয়ারামপুর সড়কে হিজলী দীঘাপাড়া এলাকায় নাটোরের দিক থেকে আসা এক অটো রুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স/অ