সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
রাজশাহী

বাগমারায় ছোট ভাইয়ের জন্য বড় ভাই জিয়ার গণসংযোগ

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় ছোট ভাইয়ের জন্য বড় ভাই জিয়ার গণসংযোগ

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছে প্রার্থীসহ প্রার্থীর সমর্থকরা। তেমনি ৫ নং আউচপাড়া ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছোট ভাই ডি.এম.সাফিকুল ইসলাম সাফির জন্য ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করে সময় পার করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম.জিয়াউর রহমান জিয়া।

 

শনিবার সারাদিন ইউনিয়নের মির্জাপুর, মোগাইপাড়া, খোদাপুর, বইকুরীসহ কয়েকটি গ্রামের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান।

 
এসময় ডি.এম.জিয়াউর রহমানের সাথে ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আফসারুজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা ফজলুর রহমান, গিয়াস উদ্দিন, আবুল কালাম,মাহাবুর রহমান,আঃ করিম,সাহেব আলী,ইয়াদ আলী প্রমুখ। ণগসংযোগ শেষে সন্ধ্যায় মুগাইপাড়া বাজারে ধানের শীষের অফিস উদ্বোধন করেন। বিএনপি প্রার্থী ডি.এম.সাফিকুল ইসলাম সাফিকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট প্রদান করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে এক হয়ে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে আ’লীগ সমর্থীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার জান মোহম্মাদ দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গণসংযোগ করে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের নিকট থেকে দোয়া নেন।

স/অ