সদ্য প্রকাশিত
কৃষি

বাগমারায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
বাগমারায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত গণপূর্ত বিভাগের অর্থায়নে কৃষক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ৯৭ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা র্নিবাহী কর্মকর্তা জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী ইফতেখার মজিদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রুবল, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা বাবুল, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, সমাজ সেবা অফিসার আব্দুল মমিন, পরিসংখ্যান কর্মকর্তা ফায়সাল আহমেদ, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, জেলা পরিষদের সদস্য মাহমুদুর রহমান রেজা, জাফর আলী মাষ্টার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আতাউর রহমান, চেয়ারম্যান আয়েন উদ্দীন, আসলাম আলী আসকান, মকলেছুর রহমান দুলাল, আনোয়ার হোসেন, আব্দুল মতিন, কাউন্সিলর হাচেন আলী প্রমুখ।

স/শা