বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষনা দিয়ে সমাবেশ করেন ৯ নং শুভডাঙ্গা ইউনিয়নের শুভডাঙ্গা গ্রামের লোকজন। দেশ স্বাধীনের পর থেকে অদ্যবধী সকল প্রকার উন্নয়ন হতে পিছিয়ে আছে গ্রামটি। অবশেষে গত ১২ অক্টোবর গ্রামবাসীর এই ভোট বর্জনের কারন উল্লেখ করে স্থানীয়সহ অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
ভোট বজর্নের সংবাদ প্রকাশের ফলে গ্রামবাসীর নানা প্রকার সমস্যা সমাধানের লক্ষে শুভডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্নয়নের ডালা নিয়ে হাজির হন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড.জাকিরুল ইসলাম সান্টু, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাকিম প্রামানিকসহ আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। গ্রামের নামেই ইউনিয়ন তবুও নেই উন্নয়ন। ইউনিয়নের সকল গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগলেও আজো তেমন কোন উন্নয়ন হয়নি এই গ্রামটিতে।

নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি গ্রামের রাস্তা-ঘাট,শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশনসহ বিভিন্ন উন্নয়ন করতে নৌকার বিকল্প নেই বলেও জানান নেতাকর্মীরা। সেই সাথে সকল প্রকার সরকারী সাহায্য সহযোগিতা থেকেও বাদ পড়বে না গ্রামের লোকজন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাকিম প্রামানিককে বিপুল ভোট বিজয়ী করতে গ্রামবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মোশাররফ হোসেন, ইসরাফিল হোসেন, যুবলীগ নেতা আশরাফ , আওয়ামীলীগ নেতা শফিক, এসকেন্দার, সাহেব আলী, আঃ সালাম, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আঃ মজিদসহ শুভডাঙ্গা গ্রামের দুলাল হোসেন, তাহের,জামাল, মোস্তফা,ইয়াকুব, গিয়াস,আজাদ,সাহেব,আমজাদ, জাফর,সাজেদুল ,রায়হান প্রমুখ।
স/শ










