সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে নিয়োগ

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে নিয়োগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার পদে ৮২ জনকে ও সিনিয়র অফিসার (আইটি) পদে ৪৫ জনকে নিয়োগ দেবে। আবেদন করতে হবে অনলাইনে। সিনিয়র অফিসার পদে আবেদন শুরু হয়েছে ২৩ অক্টোবর ও শেষ হবে ১৩ নভেম্বর। সিনিয়র অফিসার (আইটি) পদে আবেদন শুরু হবে আগামী ৩০ অক্টোবর ও শেষ হবে ২০ নভেম্বর। দুই পদের জন্যই ২০১৫ জাতীয় বেতন স্কেলে ২২০০০-৫৩০৬০ বেতন ও অন্যান্য ভাতা দেওয়া হবে।

 

আবেদনের যোগ্যতা :

সিনিয়র অফিসার পদের জন্য যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (বা সমমানের সিজিপিএ) স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। সিনিয়র অফিসার (আইটি) পদের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (বা সমমানের সিজিপিএ) স্নাতক (সম্মান) ডিগ্রি পাস।

এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তদূর্ধ্ব পর‌্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি অথবা সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের গ্রেড আবেদনের অযোগ্য। গ্রেডিং পয়েন্টে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.০০ বা তার বেশি প্রথম বিভাগ, জিপিএ ২.০০ থেকে ৩.০০-এর কম দ্বিতীয় ও জিপিএ ১.০০ থেকে ২.০০-এর কম হলে তৃতীয় বিভাগ ধরা হবে। অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৪ পয়েন্ট স্কেলে সিজিপিএ ৩.০০ বা বেশি হলে প্রথম বিভাগ বা শ্রেণি, ২.২৫ বা তার বেশি কিন্তু ৩.০০-এর কম দ্বিতীয়, ১.৬৫ বা তার বেশি কিন্তু ২.২৫-এর কম হলে তৃতীয় বিভাগ ধরা হবে।

৫ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তার বেশি প্রথম, ২.৮১৩ বা তার বেশি কিন্তু ৩.৭৫-এর কম দ্বিতীয় ও ২.০৬৩ বা তার বেশি কিন্তু ২.৮১৩-এর কম হলে ধরা হবে তৃতীয় বিভাগ বা শ্রেণি। ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পাস হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড হতে ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট ও বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ বা সিজিপিএ উল্লেখসহ) তথ্য দিতে হবে। দুই পদের জন্যই ১ অক্টোবর ২০১৬ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

 

আবেদন যেভাবে :

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) online Application Form বাটনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম ও শর্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর পাওয়া ট্র্যাকিং নম্বর ফরমটি সংরক্ষণ করতে হবে। প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম ও অন্যান্য তথ্য এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে, অনলাইন ফরমে সেভাবে পূরণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। চাকরিরত প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিরতদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে। আবেদনের সময় কোনো তথ্য বা সমস্যায় পড়লে ই-মেইল করা যাবে oa.query@bb.org.bd ঠিকানায়।

 

পরীক্ষা পদ্ধতি :

ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় থেকে জানা যায়, তিন পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমেই বসতে হবে এমসিকিউ পরীক্ষায়। উত্তীর্ণদের নেওয়া হবে লিখিত রচনামূলক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। লিখিত রচনামূলক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর দেওয়া সব সনদ যাচাই করে ডাকা হবে ভাইভা বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য।

 

বিষয়ভিত্তিক প্রস্তুতি :

এমসিকিউ ও লিখিত রচনামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের হবিগঞ্জ শাখায় কর্মরত সিনিয়র অফিসার মিজানুর রহমান খান জানান, সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষায় সরকারি সব ব্যাংকে প্রায় একই ধরনের প্রশ্ন করা হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত বইগুলোও খুব ভালো করে ঘাঁটতে হবে। নিজেকে আপডেট রাখতে হবে সাধারণ জ্ঞানে। বাজারে বিভিন্ন লেখকের ব্যাংক নিয়োগ গাইড পাওয়া যায়। প্রস্তুতিতে সহায়ক হতে পারে এসব বই।

সূত্র:কালের কন্ঠ