সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বাংলাদেশের জন্য ভারতকে হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে: আরএসএস প্রধান

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
বাংলাদেশের জন্য ভারতকে হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে: আরএসএস প্রধান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশের জন্য ভারতকে হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

শনিবার মহারাষ্ট্রের নাগপুর শহরে অনুষ্ঠিত বার্ষিক বিজয়া দশমীর র‍্যালিতে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

তার ভাষ্যমতে, বিগত কয়েক বছরে ভারত আরও শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও দেশটির সম্মান বেড়েছে। তবে একই সঙ্গে চতুর্দিক থেকে ভারতকে অস্থিতিশীল করার প্রয়াস বাড়ছে।

আরএসএস প্রধান বলেন, প্রতিবেশী বাংলাদেশে এমন একটি বয়ান প্রচার করা হচ্ছে, যেখানে ভারতকে দেশটির জন্য একটি হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে। ওই বয়ানে আরও বলা হচ্ছে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষার প্রয়োজন রয়েছে। এ জন্য দেশটিতে পাকিস্তানের সঙ্গে হাত মেলানো উচিত।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে মোহন ভাগবত বলেন, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুরা বিপদ ঘাড়ে নিয়ে ঘুরছেন। নিজেদের রক্ষার জন্য দেশটির হিন্দুরা এখন এগিয়ে এসেছেন। যারা মানবতা ও সম্প্রীতির পক্ষে তাদের, বিশেষ করে ভারত সরকার এবং বিশ্বের সব প্রান্তের হিন্দুদের সহায়তার প্রয়োজন পড়বে তাদের।

মোহন ভাগবত আরও বলেন, এ কারণেই বাংলাদেশের ভারতে অনুপ্রবেশ এবং এ কারণে ভারতের জনসংখ্যায় যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, তা সাধারণ মানুষের (ভারতের) কাছেও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

সূত্র: যুগান্তর