সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বাংলাদেশিসহ ৮৭ জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
বাংলাদেশিসহ ৮৭ জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাজা শেষে ৮৭ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে রয়েছেন ১৫ জন বাংলাদেশি।

শনিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) ১ ও ২ এর মাধ্যমে ৮৭ জন বিদেশি নাগরিককে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শনিবার মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) জোহর ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ সহ বিভিন্ন অপরাধে, ইন্দোনেশিয়ার ৩৩, ভারতের ২৯, বাংলাদেশের ১৫, কম্বোডিয়ার ৩, ভিয়েতনামের ৩, চীনের ২, থাই ১ এবং মিশরের ১ নাগরিকসহ মোট ৮৭ জন অভিবাসীর কারাদন্ড শেষে তাদের প্রত্যাবাসন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসী তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের খরচে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তাদের করা হয় কালো তালিকাভুক্ত। যাতে করে এসব অভিবাসী ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।

 

সূত্র: যুগান্তর