সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ১০

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ১০

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বলিভিয়ার লা পাজের উত্তরে কামাচো প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়িারি) রাতে পুতিনা কোটামাসা সম্প্রদায়ের কাছে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ হতাহতদের উদ্ধার করে।

স্থানীয় টেলিভিশন স্টেশন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিতে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি তুলে ধরা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, বলিভিয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে। দেশটিতে বর্ষাকালে রুক্ষ আন্দিয়ান ভূখণ্ড এবং শহরের গ্রামীণ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত কাঁচা রাস্তাগুলোতে পরিস্থিতি খুব নাজুক থাকায় সড়ক দুর্ঘটনার শিকার হতে হয়।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন