সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
অপরাধ ও দুর্নীতি

বনানীতে হোটেলে দুই তরুণী ধর্ষণ: নাঈম আশরাফ গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৭ মে ২০১৭১ মিনিট পড়া
বনানীতে হোটেলে দুই তরুণী ধর্ষণ: নাঈম আশরাফ গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে হোটেলে আটকে রেখে দুই তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি নাঈম আশরাফকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ সদর দপ্তর ও ডিবির বিশেষ টিম মুন্সিগঞ্জের লৌহজং থেকে নাঈম আশরাফকে গ্রেপ্তার করে। তাকে ঢাকায় আনা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১১ মে সিলেট থেকে এ মামলার প্রধান আসামি সিফাতসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা। সূত্র: কালের কণ্ঠ