সদ্য প্রকাশিত
নওগাঁ

বদলগাছীতে ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২৩১ মিনিট পড়া
বদলগাছীতে ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে উপজেলার থুপশহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সকাল সাড়ে ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে সুমন হোসেন (২৬) ও ফেরদৌস হোসেন এর ছেলে শয়ন হোসেন এবং মাহমুদপুর গ্রামের রাশেদুল হক এর ছেলে আশিক আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সুমন হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শয়ন ও আশিক এর মাধ্যমে নওগাঁর বিভিন্ন এলাকায়  বিক্রি করতো। বিষয়টি নিয়ে র‌্যাব তাদের গতিনিধি পর্যবেক্ষণ করছিল।

গোপন সংবাদের ভিত্তিত্বে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে ভোরে থুপশহর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আটককৃত আসামীদের শরীর তল্লাশি করে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।