সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু, মোট ১৭

নিউজ ডেস্ক১৬ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু, মোট ১৭
Corona virus disease COVID-19 medical web banner with SARS-CoV-2 virus molecule and text on a white background. Horizontal vector illustration

বগুড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ১৭ জনের মৃত্যু হলো।

আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির বয়স হয়েছিল ৫০ বছর। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা। দুপচাঁচিয়া শহরের মার্কেটের কাপড় ব্যবসায়ী ছিলেন তিনি।

বগুড়ায় কাশি-শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা (এইও) আবদুর রহিম বলেন, কোভিডে আক্রান্ত ওই ব্যক্তিকে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে মঙ্গলবার সকাল সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত ১ হাজার ৫৫৪ জনের শরীরে কোরোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৭ জন।

প্রথম আলো

আরো পড়ুন …

করোনা : রাজশাহী বিভাগে একদিনে ৪জনের মৃত্যু, মোট শনাক্ত ২৭০৫