সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় আরও ৫১ জনের করোনা শনাক্ত, মোট ১৮৬

নিউজ ডেস্ক১৩ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় আরও ৫১ জনের করোনা শনাক্ত, মোট ১৮৬

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল শুক্রবার রাতে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয়। এতে বগুড়ার ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

ডেপুটি সিভিল সার্জন বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৩৪ জনের করোনা পজেটিভ আসে। অন্যদিকে টিএমএসএস মেডিকেল কলেজে বগুড়ার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

নতুন করে শনাক্ত ৫১ জনের মধ্যে বগুড়া শহরের ২৯ জন, গাবতলী উপজেলার ১০ জন, শিবগঞ্জ উপজেলার ৭ জন, দুপচাঁচিয়ায় ৪ জন এবং আদমদীঘি উপজেলার একজন আছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা পজেটিভের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৮৬ জনে। আর মারা গেছেন ১১ জন।

আরো পড়ুন ,,,

বগুড়ায় আরো এক কোভিড রোগীর মৃত্যু