সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় আরো এক কোভিড রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক১২ জুন ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় আরো এক কোভিড রোগীর মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হিসেবে শনাক্ত আরও এক রোগী শুক্রবার মারা গেছেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

মৃত আবদুল জলিল (৭১) বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা। শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা (এইও) আবদুর রহিম বলেন, আবদুল জলিলের শ্বাসকষ্ট, কাশিসহ নানা উপসর্গ ছিল। গত বুধবার তিনি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কোভিড পরীক্ষার জন্য নমুনা দেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন।

শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। শ্বাসকষ্ট বেড়ে গেলে বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। স্বজনেরা তাঁর লাশ নিয়ে গেছেন।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে এই হাসপাতালে গাজিউল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বগুড়ার কাহালু উপজেলার রাজধানী মুরইল গ্রামে।

তিনি শ্বাসকষ্ট, জ্বর ও রক্ত জমাট বাঁধার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুরে এখানে ভর্তি হন। এরপর নমুনা সংগ্রহ করে টিএমএসএস মেডিকেল কলেজের ল‍্যাবে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদন আসার আগেই রাতে তাঁর মৃত্যু হয়।

মেডিকেল কলেজের প্রশাসনিক দায়িত্বে থাকা টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক মতিউর রহমান বলেন, তাঁদের হাসপাতালে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রথম আলো