সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

ফেসবুকের বিরুদ্ধে বৈরিতার অভিযোগ রুশ টেলিভিশনের

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ফেসবুকের বিরুদ্ধে বৈরিতার অভিযোগ রুশ টেলিভিশনের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগের শক্তিশালী মাধ্যম ফেসবুকের প্রতি বৈরিতার অভিযোগ এনেছে রাশিয়ার একটি টিভি চ্যানেল। আরটি নামের এ চ্যানেলটি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। বৃহস্পতিবার টেলিভিশনটির অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, নিজেদের ফেসবুক পেজে তারা কোনও কনটেন্ট পোস্ট করতে পারছেন না। ফেসবুক থেকে তাদের ব্লক করে রাখা হয়েছে।

 

ফেসবুকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক পর্যন্ত এই ব্লক কার্যকর থাকবে।

 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখার সময় অবশ্য আরটি’র অফিসিয়াল ফেসবুক পেজ সচল দেখা গেছে। এতে সর্বশেষ এক ঘণ্টায় দুটি টেক্সট কনটেন্ট (লিংক নয়) পোস্ট করা হয়েছে।

 

আরটি’র দাবি, তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিদায়ী সংবাদ সম্মেলন লাইভ সম্প্রচারের সময় সেটিও বন্ধ করে দেওয়া হয়।

 

আরটি’র এডিটর ইন চিফ মার্গারিটা সিমোনিয়ান বলেন, চ্যানেলের ফেসবুক পেজে পোস্ট দেওয়া ব্লক করার ঘটনায় তিনি বিস্মিত নন। এ ঘটনায় তিনি মার্কিন পররাষ্ট্র দফতরকে দায়ী করেন।

 

আরটি’র সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান ইভর ক্রোটি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তারা খুব শিগগিরই এ সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

 

ইভর ক্রোটি বলেন, বিষয়টির একটি সুরাহা হওয়ার আগ পর্যন্ত আরটির ফেসবুক পেজে শুধু টেক্সট পোস্ট করা যাবে।

 

উল্লেখ্য, আরটি’র ফেসবুক পেজে পোস্ট দেওয়া ব্লক হওয়ার ঘটনা এটাই প্রথম।

সূত্র: বাংলা ট্রিবিউন