সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ফের ফিলিস্তিনিদের উত্তর গাজা ছাড়ার নির্দেশ ইসরাইলের

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ফের ফিলিস্তিনিদের উত্তর গাজা ছাড়ার নির্দেশ ইসরাইলের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনের উত্তর গাজার বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণের দিকে যাওয়ার জন্য নতুন নির্দেশ জারি করেছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবার এ নির্দেশনা জারি করা হয়েছে।

এদিন ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রয়ি এক বিবৃতিতে জানান, উত্তর গাজার বাসিন্দাদের সালাহ আল-দিন সড়ক দিয়ে দ্রুত দক্ষিণের ‘নিরাপদ মানবিক অঞ্চলে’ চলে যেতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ডি-৫ নামে পরিচিত উত্তর গাজার এলাকাটি শীঘ্রই ‘অব্যাহত সামরিক অভিযানের’ সম্মুখীন হতে পারে।

শনিবারের এই নির্দেশটি গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ইসরাইলের ক্রমবর্ধমান বিমান হামলা এবং স্থল অভিযান বৃদ্ধির পর জারি করা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের সীমান্ত পার হয়ে ইসরাইলি ঘাঁটিতে হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় আক্রমণ শুরু করে। যা এখনও অব্যাহত।

গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, চলমান এই হামলায় এখন পর্যন্ত ৪২,১৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও প্রায় এক লাখ মানুষ।

ইসরাইলি হামলায় গাজার প্রায় সমগ্র জনসংখ্যা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এছাড়া চলমান অবরোধের ফলে সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকট তীব্র আকার ধারণ করেছে।

গাজায় এমন কর্মকাণ্ডের জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।

 

সূত্র: যুগান্তর