সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ফের দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ফের দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফের দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি দিলো উত্তর কোরিয়া।উত্তর কোরিয়া জানিয়েছে, নিজেদের ভূখণ্ডের আকাশসীমায় আবারও দক্ষিণ কোরিয়ার ড্রোন দেখা গেলে পিয়ংইয়ং প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম তাস।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, দক্ষিণ কোরিয়ার ড্রোন আবারও তার আকাশসীমায় প্রবেশ করলে উত্তর কোরিয়া এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। আমরা মনে করি উত্তর কোরিয়ায় যদি কোনো ড্রোন হামলা হয় তাহলে এর পিছনে দায়ী থাকবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এটিকে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে বিবেচনা করব।

একদিন আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে যে, এমাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার ড্রোনগুলো পিয়ংইয়ংয়ের উপর দিয়ে উড়ে গিয়ে প্রচারপত্র ছড়িয়ে দেয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ভাষ্যমতে, তারা পিয়ংইয়ংয়ের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এর আগে, যে ড্রোন উত্তর কোরিয়ার আকাশে ঢুকেছিল তা বেসামরিক ব্যক্তি/সংস্থা দ্বারা পরিচালত বলে জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে, উত্তর কোরিয়ার মুখপাত্র বলেছেন, যে ড্রোনটি পিয়ংইয়ংয়ের আকাশসীমায় প্রবেশ করেছিল তা কোনও বেসামরিক সংস্থা নিজে থেকে চালু করতে পারেনি, কারণ এই ধরণের ড্রোনগুলি চালু করার জন্য একটি রানওয়ে প্রয়োজন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন