সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

তরুণ ভোটাররা কি ট্রাম্পকে সমর্থন দিচ্ছে?

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
তরুণ ভোটাররা কি ট্রাম্পকে সমর্থন দিচ্ছে?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আমেরিকার তরুণ জনগোষ্ঠী ক্রমবর্ধমান হারে ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝুঁকেছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী। তাঁর প্রত্যাশা, এই জনগোষ্ঠীর ভোট এবারের নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখবে।

মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। ২৪ কোটি ২০ লাখের বেশি মানুষ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন। নির্বাচনের আগে বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানের করা জনমত জরিপে যুক্তরাষ্ট্রের ৪৭তম এই প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর ডেমোর্ক্যাট দলীয় কমালা হ্যারিসের মাঝে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।

ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী রামস্বামী বলেছেন, ঐতিহাসিকভাবে ডেমোর্ক্যাটিক পার্টিকে ভোট দেওয়া বিভিন্ন জনগোষ্ঠীর লোকজন এবারে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বেশি নজরে পড়েছেন। বিশেষ করে কৃষ্ণাঙ্গ, হিস্পানিক এবং জেন-জি প্রজন্মের তরুণদের বেশি আগ্রহ দেখা গেছে।

তিনি বলেন, তরুণ প্রজন্ম বিদেশি সংঘাত থেকে দূরে ও তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়ে থাকতে চায়। এই প্রজন্মের সদস্যরা মার্কিন অর্থনীতির সম্প্রসারণ ও আবাসন খরচ হ্রাস করতে চায়। এসব ইস্যু তরুণ আমেরিকানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রামস্বামী বলেন, আমাকে যদি দুটি সংকটের সমাধান করতে বলা হয়, তাহলে আমি বিদেশি যুদ্ধ ও এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার অবসান ঘটাতাম। কারণ এই যুদ্ধ ও তার প্রভাব আমাদের তরুণ প্রজন্মের কাঁধে পড়বে।

তিনি বলেন, জীবনযাপনের ক্রমবর্ধমান ব্যয়কে সমন্বিত করতে হবে। আমরা গত কয়েক বছর ধরে যা দেখেছি এবং এটা কঠিন সত্য যে, সবকিছুর দাম বেড়েছে। কিন্তু মজুরি বাড়েনি।

এবারের নির্বাচনে হেরে গেলে ট্রাম্প সেটি মেনে নেবেন কি না, জানতে চাইলে রামস্বামী বলেন, ‘‘যিনি জিতবেন, তিনি নির্বাচন মেনে নেবেন। আর যিনি হারবেন, তাকেও হার মেনে নিতে হবে।’’

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন