সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

‘ফিলিস্তিনে বসতি নির্মাণের ঘোষণা ট্রাম্পের জন্য পরীক্ষা’

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
‘ফিলিস্তিনে বসতি নির্মাণের ঘোষণা ট্রাম্পের জন্য পরীক্ষা’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি নির্মাণের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য পরীক্ষা স্বরূপ। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ট্রাম্প আমলের পার্থক্য কী হয়, নতুন বসতি নির্মাণের মাধ্যমে তা যাচাই করা হবে।

বুধবার নেতানিয়াহু ইসরায়েলি মন্ত্রিসভায় বক্তৃতা করার সময় এ কথা বলেছেন।

এ সময় তিনি ঘোষণা করেন, ‘ওবামা প্রশাসনের সময়কাল থেকে এখন আমরা নতুন এবং ভিন্ন অনেক কিছুই করতে যাচ্ছি।’

গত মঙ্গলবার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ২ হাজার ৫০০ বসতি নির্মাণ করা হবে। জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের এ ঘোষণার নিন্দা জানালেও যুক্তরাষ্ট্র একেবারেই নিশ্চুপ। বিষয়টি ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদনও করেছে।

এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ওবামার আট বছরের শাসনামলে ইসরায়েল বহু সমস্যার মোকাবেলা করেছে; তারপর এই অনুমোদন দেয়া হলো।

ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, অধিকৃত ফিলিস্তিনে শুধু বসতিই নির্মাণ করা হবে না বরং জেরুজালেম নিয়ে আলাদা কিছু পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত, গত নভেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার ঘোষণা দিয়েছিলেন নেতানিয়াহু। ওই সময় ইউনেস্কোসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এর তীব্র নিন্দা জানিয়েছিল। তবে এরপরেও ওই সময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এ প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন।

সূত্র: রাইজিংবিডি