সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের জন্য ওবামার ছাড় করা অর্থ আটকে দিলেন ট্রাম্প!

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ফিলিস্তিনিদের জন্য ওবামার ছাড় করা অর্থ আটকে দিলেন ট্রাম্প!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিলিস্তিনের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা’র ছাড় করে যাওয়া ২২ কোটি ১০ লাখ ডলার আটকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সহসা এ অর্থ ছাড় না হওয়ার বিষয়টি ইতোমধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

 

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ’কে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

 

এদিকে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, শেষ মুহূর্তে ফিলিস্তিনের জন্য অর্থ ছাড় করার ওবামা প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে।

 

ইসরায়েলি দখলদারিত্বের শিকার ফিলিস্তিনিদের জন্য অর্থ ছাড় করতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা’র ওপর ছাপ ছিল বিভিন্ন মানবাধিকার ও দাতা সংস্থাগুলোর। এসব প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতা সংস্থা (ইউএসএআইডি)-এর মতো প্রতিষ্ঠানও ছিল। মূলত পশ্চিম তীর ও গাজা উপত্যকার সংস্কারে ওবামা প্রশাসনের কাছে অর্থ বরাদ্দের আহ্বান জানানো হয়েছিল।

 

এসব আহ্ববানের প্রেক্ষিতে ২০১৬ সালে ফিলিস্তিনের ২৫০ মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করে ওবামা প্রশাসন। তবে ২০১৭ সালের ২০ জানুয়ারি ওবামা’র বরাদ্দ দেওয়া ২২ কোটি ১০ লাখ ডলার অর্থ ছাড় করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘণ্টাখানেক আগে অর্থ ছাড়ের আদেশে স্বাক্ষর করেন ওবামা। মানবিক সাহায্য, সরকারি বিভিন্ন প্রকল্প এবং রাজনৈতিক সংস্কারের জন্য এ অর্থ বরাদ্দ করা হয়। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান পার্টির সদস্যরা এ বরাদ্দ আটকানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হন।

সূত্র: বাংলা ট্রিবিউন