সিল্কসিটিনিউজ ডেস্ক :
বইকে বলা হয় শ্রেষ্ঠ উপহার। বিশেষ দিনে প্রিয়জনকে তাই বই উপহার দেন অনেকে। আজকেও হতে পারে সেই দিন।
শুধু ভালোবাসা দিবসই নয়, আজকে বিশ্ব বই প্রদান দিবস।

যুক্তরাজ্যে প্রথম এই দিবসের প্রচলন হয়। যা বর্তমানে বিশ্বের ৪৭টির বেশি দেশে উদযাপিত হয়ে আসছে।
২০১২ সালে অ্যামি ব্রডমুর এবং তার ছেলের মাধ্যমেই বই প্রদান দিবসের সূচনা। তারা সুবিধাবঞ্চিত একটি এলাকায় বই বিতরণের কাজ শুরুর কথা ভেবেছিলেন।
পরবর্তীতে মা-ছেলে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটিকে এগিয়ে নিয়ে যান। সেখান থেকেই বই প্রদান দিবসের প্রচলন।
বই মানুষের জ্ঞানকে শাণিত করে। জানার পরিধিকে করে আরো বিস্তৃত।
চমৎকার একটি বই যেমন হতে পারে দারুণ উপহার, তেমনি বই পাল্টে দিতে পারে মানুষের মনোজগৎ।
বই মানুষের মনকে সুন্দর করে, সমৃদ্ধ করে। মানুষের জীবন, সমাজ-রাষ্ট্রকে পাল্টে দিতে সাহায্য করে। বই পড়ার মধ্য দিয়ে মানুষ তার মনকে উন্নত ও সুন্দরের পথে নিয়ে যেতে পারে। তাই প্রিয়জনকে বই উপহার দিন।
সূত্র: কালের কণ্ঠ










