সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

প্রাণে বেঁচে গেলেন হিজবুল্লাহর যোগাযোগ ও সমন্বয় ইউনিটের প্রধান

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
প্রাণে বেঁচে গেলেন হিজবুল্লাহর যোগাযোগ ও সমন্বয় ইউনিটের প্রধান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের রাজধানী বৈরুত মূলত এখন ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে। গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে বিমান হামলা, স্থল হামলা সবকিছুই ইসরাইলের নখদর্পনে। কিন্তু এরপরও বৃহস্পতিবার ইসরাইলি হত্যা প্রচেষ্টা এড়িয়ে গেছেন হিজবুল্লাহর একজন সিনিয়র কর্মকর্তা।

শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য জাপান টাইমস।

তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর অন্তত একজন সিনিয়র কর্মকর্তাকে লক্ষ্য করে মধ্য বৈরুতে বিমান হামলা করে ইসরাইল। হামলায় বৈরুতের কেন্দ্রস্থলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ছোট দোকানগুলোর একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় আঘাত করে। ওই হামলায় ২২ জন নিহত হলেও হিজবুল্লাহ কর্মকর্তা নিজেকে এই আক্রমণ থেকে মুক্ত রাখতে সফল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল বৃহস্পতিবার রাতে ওয়াফিক সাফাকে লক্ষ্যবস্তু করে। যিনি হিজবুল্লাহর যোগাযোগ ও সমন্বয় ইউনিটের প্রধান ছিলেন। এছাড়া লেবাননের নিরাপত্তা সংস্থার সঙ্গেও তার যোগাযোগ ছিল। নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওয়াফিক বেঁচে গেছেন।

এতে আরো বলা হয়, ইসরাইল এর আগে ওই এলাকায় আক্রমণ করেনি। এমনকি বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কতাও জারি করেনি। বলা হচ্ছে, চলমান ইসরাইলি অভিযানে এটি মধ্য বৈরুতে সবচেয়ে মারাত্মক হামলা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছে। এদিকে জাতিসংঘ বলেছে, দক্ষিণ লেবাননে তার শান্তিরক্ষীরা ক্রমবর্ধমান বিপদের মধ্যে রয়েছে।

 

সূত্র: যুগান্তর