সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ২

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযানে হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় দুই জন নিহত হয়েছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, সংশ্লিষ্ট নৌযানটি ‘মাদক পাচার কার্যক্রমে নিয়োজিত’ ছিল। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েক মাস ধরে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানগুলোর বিরুদ্ধে একের পর এক ‘সফল অভিযান’ পরিচালনার দাবি করে আসছে।

মার্কিন কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ইকুয়েডরের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার এই অনুসন্ধান ও উদ্ধার অভিযানটি সমন্বয় করছে।

মার্কিন কোস্ট গার্ড এই অভিযানে কারিগরি সহায়তা দিচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন